আইনানুগ বিবাহ নিশ্চিতকরণ বিষয়ে সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে আইনানুগ বিবাহ অনুষ্ঠান নিশ্চিতকরণ বিষয়ে অগ্রগতি পর্যালোচনা সভা হয়েছে। গতকাল শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ওই সভা হয়।
জেলা প্রশাসনের আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ইনোভেশন ইউনিটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আবদুল হালিম।
জেলা প্রশাসক মো. জাকীর হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পুলিশ সুপার জাকির হোসেন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মজিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ জে এম এরশাদ আহসান হাবিব, সিভিল সার্জন আবদুর রশীদ, জেলা রেজিস্ট্রার আবদুস সালাম, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আবদুর রাজ্জাক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নুরন্নাহার শাহজাদী, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান রাবেয়া আলিম, জেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফোরামের সাধারণ সম্পাদক হাফিজুর রশিদ, বড় মসজিদের পেশ ইমাম মাওলানা আশরাফুল হক, সাংবাদিক তাহমিন হক প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন জেলার ছয় উপজেলার ইউএনওরা।
শেষে একই স্থানে জেলা প্রশাসনের পক্ষে জনগণের সেবা প্রদানে ফ্রন্ট ডেস্ক ও সিটিজেন চার্টার এবং বার্ষিক কর্মসম্পাদনা চুক্তি বিষয়ে মতবিনিময় সভা হয়।