আক্রান্ত স্বাস্থ্যকর্মীর সাতক্ষীরার গ্রামের বাড়িও লকডাউন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

যশোরে করেনায় আক্রান্ত স্বাস্ব্যকর্মীর সাতক্ষীরা সদর উপজেলার একটি এলাকার গ্রামের বাড়ি, আশপাশের পাঁচটি বাড়ি ও স্থানীয় একটি মসজিদ মঙ্গলবার লকডাউন (অবরুদ্ধ) করা হয়েছে। এর আগে রোববার ওই স্বাস্থ্যকর্মীর সাতক্ষীরা শহরের বাড়ি লকডাউন করা হয়।

সাতক্ষীরা সিভিল সার্জন হুসাইন সাফায়াত জানান, যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ওই ব্যক্তির (৩১) নমুনা পরীক্ষার প্রতিবেদন রোববার পাওয়া যায়। তাতে তাঁর করোনা 'পজিটিভ' আসে। ওই দিন দুপুরে তাঁর সাতক্ষীরা শহরের বাড়িটি লকডাউন করে প্রশাসন।

হুসাইন সাফায়াত আরও জানান, ওই স্বাস্থ্যকর্মী সাতক্ষীরা থেকে শার্শায় নিজের কর্মস্থলে যাতায়াত করতেন। তিনি বর্তমানে সাতক্ষীরা শহরের বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী বলেন, ওই স্বাস্থ্যকর্মী নিজ গ্রামের একটি মসজিদে নামাজ পড়তেন। পাশের একটি বাড়ির সদস্যদের সংস্পর্শে গিয়েছিলেন। বিষয়টি জানতে পেরে তাঁর গ্রামের বাড়িসহ ছয়টি বাড়ি ও স্থানীয় একটি মসজিদ লকডাউন করা হয়। ওই স্বাস্থ্যকর্মী জেলা প্রশাসনের কাছে সহযোগিতা চেয়েছিলেন। এরপর তিনি তাঁর বাড়িতে গিয়ে রান্নার জন্য গ্যাসসহ বিভিন্ন সামগ্রী দিয়ে এসেছেন।