আখাউড়ায় দুই টিকিট কালোবাজারি আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশনে অভিযান চালিয়ে বিভিন্ন আন্তনগর ট্রেনের সাতটি টিকিটসহ দুই কালোবাজারিকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে তাঁদের আটক করা হয়।
আটক দুজন হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শ্যামনগর গ্রামের স্বপন মিয়া (৩৫) ও আখাউড়া দক্ষিণ ইউনিয়নের নুরপুর গ্রামের রানা মিয়া (২০)। তাঁদের রেলওয়ে থানার পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম জানান, তাঁদের কাছে বিভিন্ন আন্তনগর ট্রেনের সাতটি টিকিটের ১২টি আসন ছিল। এ ছাড়া তাঁদের কাছ থেকে টিকিট বিক্রির টাকাও উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।