খুলনা জেলা ম্যাজিস্ট্রেসি থেকে ইস্যুকৃত আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারী এবং খুলনা জেলায় বর্তমানে বসবাসরত আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারী ব্যক্তি, ব্যাংক, প্রতিষ্ঠান, ডিলার, মেরামতকারী প্রতিষ্ঠান ও সেফ কিপিংয়ের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ২০১৭ সালের জন্য নবায়ন কার্যক্রম আগামী ১ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে। খুলনা জেলা ম্যাজিস্ট্রেট নাজমুল আহসান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গণবিজ্ঞপ্তি মোতাবেক ১ ডিসেম্বর কয়রা ও পাইকগাছা থানার ব্যক্তিপর্যায়ের লাইসেন্স পাইকগাছার ইউএনও কার্যালয়ে নবায়ন করা হবে। ৪ ডিসেম্বর খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের জেএম শাখায় সোনাডাংগা, হরিণটানা ও খালিশপুর থানা; ৫ ডিসেম্বর দৌলতপুর, খানজাহান আলী ও আড়ংঘাটা থানা; ৬ ডিসেম্বর খুলনা সদর ও লবণচরা; ৭ ডিসেম্বর তেরখাদা; ৮ ডিসেম্বর দিঘলিয়া; ১১ ডিসেম্বর ফুলতলা; ১৩ ডিসেম্বর ডুমুরিয়া; ১৪ ডিসেম্বর বটিয়াঘাটা; ১৫ ডিসেম্বর রূপসা এবং ১৮ ডিসেম্বর দাকোপ থানার ব্যক্তিপর্যায়ের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন করা হবে।