আজ শিল্পকলায় বেধুয়ার মঞ্চায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থিয়েটার ওয়ার্কশপ চট্টগ্রামের ৩০তম প্রযোজনা বেধুয়া নাটক আজ সন্ধ্যা সাতটায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমীতে মঞ্চায়িত হবে। নাটকটি রচনা করেছেন নীহারেন্দু কর এবং নির্দেশনা দিয়েছেন তাপস শেখর। নাটকের আলোক পরিকল্পনা ও সেট ডিজাইনে মোসলেম উদ্দিন সিকদার, আলোক প্রক্ষেপণে জয়দীপ দাশ এবং আবহ সংগীতে রয়েছেন টিটু কুমার দাশ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আইরিন তানি, নাজিম উদ্দিন, মীর রেজুয়ান হোসেন, তনয় রাজ মজুমদার, জিয়া হায়দার, আফসানা জেমী, আসিফ নেওয়াজ, তাপস শেখর, রানা শীল ও পাপ্পু। নাটকের প্রবেশপত্র মিলনায়তনের কাউন্টারে পাওয়া যাবে। বিজ্ঞপ্তি।