আজ শুরু হচ্ছে কুমিল্লা বইমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমা প্রকাশন ও বেঙ্গল পাবলিকেশনসের যৌথ উদ্যোগে আজ সোমবার শুরু হচ্ছে কুমিল্লা বইমেলা। শহরের কান্দিরপাড়ে কুমিল্লা টাউন হলের মুক্তিযুদ্ধ কর্নারে বেলা সাড়ে তিনটায় মেলার উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে কুমিল্লার বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ও সংস্কৃতিকর্মীরা উপস্থিত থাকবেন।

প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। শেষ হবে ২০ মে। আয়োজকেরা জানিয়েছেন, মেলা সবার জন্য উন্মুক্ত। এতে প্রথমা প্রকাশন ও বেঙ্গল পাবলিকেশনসের বই, বাংলাদেশের অন্যান্য প্রকাশনা সংস্থার বই এবং বিদেশি বইয়ের ওপর থাকবে বিশেষ ছাড়। এ বছর একুশে বইমেলায় প্রকাশিত নতুন বই পাওয়া যাবে কুমিল্লা বইমেলায়।

কুমিল্লা বইমেলায় প্রথমা প্রকাশনের বইয়ে ৩০ থেকে ৬০ শতাংশ ও বেঙ্গল পাবলিকেশনসের বইয়ে ২৫ থেকে ৫০ শতাংশ ছাড় থাকবে। দেশের অন্যান্য প্রকাশনা সংস্থার বই বিক্রি হবে ২৫ শতাংশ ছাড়ে এবং ভারতীয় বই বিক্রি হবে ১ রুপি সমান ১.৫ থেকে ১.৮ টাকায়।