আট দফা দাবিতে ক্ষেতমজুর সমিতির সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে আট দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ক্ষেতমজুর সমিতি। লাল পতাকা হাতে নিয়ে গতকাল বুধবার দুপুরে মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে সমাবেশে মিলিত হয়।
নীলফামারীতে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির বরাদ্দে লুটপাট বন্ধ, ১০০ দিনের কর্মসৃজন কর্মসূচি ও পল্লি রেশনিং ব্যবস্থা চালু, চিকিৎসাসুবিধা বাড়ানোসহ আট দফা দাবিতে এ সমাবেশ করা হয়। সমাবেশে বক্তারা বলেন, দেশের ছয় কোটি খেতমজুরের সারা বছর কাজ থাকে না। আয়-উপার্জন না থাকায় এসব মানুষ পরিবার-পরিজন নিয়ে দুর্বিষহ জীবন কাটাচ্ছেন।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি শ্রীদাম দাস। আরও বক্তৃতা করেন আতিয়ার রহমান, আব্বাস আলী, প্রাণ কুমার রায়, উদাস চন্দ্র রায়, মোস্তাক আহমেদ প্রমুখ।