প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার সময় সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে একজন দালালসহ তিন বাংলাদেশি তরুণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বুধবার ভোরে দেবহাটার শাঁখরা কোমরপুর সীমান্ত থেকে তাঁদের আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন উপজেলার সেকেন্দ্রা গ্রামের মিটু মোড়ল (২২) ও খাসপাড়ার জালাল গাজী (২২)। এ ছাড়া পারুলিয়া গ্রামের আবদুল খালেক (২৫)। সাতক্ষীরার নীলডুমুর ৩৪ বিজিবির ভাতশালা ক্যাম্পের সুবেদার মোশারফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা ওই তিনজনকে আটক করেন। মিটু ও খালেক জানান, ভারতে তাঁরা কাজের জন্য গিয়েছিলেন। পরে দেশে আসার জন্য তাঁরা খালেকের সঙ্গে তিন হাজার টাকার চুক্তি করেন।