প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার পুলিশ গতকাল শনিবার ভোরে মোমেন মিয়া ও তরিকুল ইসলাম নামের দুজনকে ঘুম থেকে তুলে নিয়ে যায়। সকাল সাড়ে ১০টা পর্যন্ত থানার এসআই বদরুল আলম সিএনজিচালিত অটোরিকশায় করে তাঁদের নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় যান। এরই মধ্যে আটক যুবকদের পরিবারের কাছে মুঠোফোনে পাঁচ লাখ টাকা দাবি করেন বলে অভিযোগ। বেলা ১১টার দিকে এক লাখ টাকার বিনিময়ে তরিকুলকে ও ৪০ হাজার টাকার বিনিময়ে মোমেনকে ছাড়া হয়। তবে এসআই বদরুল বলেন, ওই দুজনের বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগ ছিল। পরে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়। টাকা নেওয়ার অভিযোগ সত্য নয়।