আত্রাই নদে বাঁশের বেড়া উচ্ছেদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের গুরুদাসপুর উপজেলার সাবগাড়ী রাবার ড্যাম এলাকার আত্রাই নদের সাতটি স্থানে বাঁশের বেড়াসহ সুতিজাল উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। গতকাল শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান চলে।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, সহকারী কমিশনার (ভূমি) মোবারক হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়। মোবারক হোসেন বলেন, সুতিজালের মালিকেরা প্রশাসনসহ সংশ্লিষ্টদের ‘ম্যানেজ’ করে নদে মাছ শিকারের যে কথা বলেছেন, তা ঠিক নয়। মূলত নিজেদের অপকর্ম নির্বিঘ্নে চালানোর জন্য তাঁরা এসব অপপ্রচার চালিয়েছেন।