আনমনে মোবাইলে কথা, ট্রেনে কাটা পড়ল যুবক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেললাইন ধরে আপন মনে হাঁটছিলেন আর মোবাইল ফোনে কথা বলছিলেন ফয়েজ আহম্মদ (৩২)। পেছন থেকে হর্ন বাজাতে বাজাতে আসছিল ডেমু ট্রেন। কথায় মগ্ন ফয়েজের সে দিকে খেয়ালই নেই। মুহূর্তেই ঘটে গেল মর্মান্তিক ঘটনাটা। ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন ফয়েজ। রেললাইনে পড়ে রইল তাঁর খণ্ডিত দেহ।

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার সকালে নোয়াখালী শহরে লক্ষ্মীনারায়ণপুরের বছিরার দোকান এলাকায়। নিহত ফয়েজ বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ উপজেলার মনপুরা গ্রামের মো. ইসমাইলের ছেলে।

রেলওয়ে সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে ফয়েজ আহম্মদ নামের ওই যুবক বছিরার দোকান থেকে উত্তর দিকে রেললাইনের ওপর দিয়ে ফোনে কথা বলতে বলতে হেঁটে যাচ্ছিলেন। একই সময় সোনাপুর স্টেশন থেকে আসছিল লাকসাম অভিমুখী ডেমু ট্রেন। স্থানীয় কয়েক ব্যক্তি বিষয়টি দেখতে পেয়ে ফয়েজকে ডেকে ট্রেন আসার কথা বলেছিলেন। কিন্তু রেললাইন ধরেই ফোনে কথা বলতে বলতে হাঁটতে থাকেন তিনি। এতে মুহূর্তের মধ্যেই ট্রেনের ধাক্কায় লাইনে পড়ে কয়েক খণ্ড হয়ে যায় ফয়েজের দেহ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাইজদী কোর্ট স্টেশনের মাস্টার নিত্তরঞ্জন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ওই যুবক ফোনে কথা বলতে বলতে রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় ডেমু ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে তাঁর পরিবারের লোকজন এসে লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।