আনসারের ৪২তম সমাবেশের প্রস্তুতিমূলক কার্যক্রমের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪২তম জাতীয় সমাবেশের প্রস্তুতি কার্যক্রমের উদ্বোধন করেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম।বুধবার সকালে
ছবি: প্রথম আলো

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪২তম জাতীয় সমাবেশের প্রস্তুতিমূলক কার্যক্রমের উদ্বোধন করেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান। আজ সকালে গাজীপুরের সফিপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে, বেলুন উড়িয়ে ও পায়রা উড়িয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আনসার-ভিডিপি একাডেমির ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট ও একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তা, সমাবেশ কুচকাওয়াজের জন্য আগত সব স্তরের কর্মকর্তা, ব্যাটালিয়ন আনসার ও বিভিন্ন প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীরা।

আনসার ও ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে ৪২তম সমাবেশ কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১৯৪৮ সালের ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিবছর ফেব্রুয়ারি মাসে দেশি-বিদেশি অতিথিদের উপস্থিতিতে বাহিনীর জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। আনসার ও ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে ৪২তম সমাবেশ কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধনী অনুষ্ঠানে সমাবেশসংশ্লিষ্ট সবার জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন মহাপরিচালক। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঐতিহ্য, সম্মান ও মর্যাদা অক্ষুণ্ন রেখে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন এবং জাতীয় সমাবেশের সার্বিক কার্যক্রম সফলতার সঙ্গে সম্পন্ন করার জন্য তিনি উপস্থিত সবার প্রতি আহ্বান জানান।