আনোয়ারায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

চট্টগ্রামের আনোয়ারায় পুকুরে ডুবে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার তেকোটা গ্রামে এ ঘটনা ঘটে। ওই শিশুর নাম মোহাম্মদ মোরসালিন। সে ওই এলাকার মোহাম্মদ সুমনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, গতকাল সন্ধ্যার আগে পাশের ঘরের শিশুদের নিয়ে খেলা করছিল মোরসালিন। পরে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে ঘরের পেছনের পুকুরে মোরসালিনকে ভাসতে দেখে পরিবারের লোকজন। সেখান থেকে তাকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু জাহিদ মোহাম্মদ সাইফুদ্দিন বলেন, শিশুটির পেটে বেশি পানি ঢুকে পড়ায় সে মারা যায়।