আনোয়ারায় আনসার-ভিডিপির ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ারায় ১০ দিনব্যাপী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) মৌলিক প্রশিক্ষণ ১৫ জানুয়ারি শুরু হয়েছে। উপজেলার বৈরাগ ইউনিয়ন পরিষদ আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনসার ভিডিপি কর্মকর্তা অরূপ বড়ুয়া। এতে প্রধান অতিথি ছিলেন বৈরাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান। বক্তব্য দেন কর্ণফুলী থানা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি রামচন্দ্র দাশ, বৈরাগ ইউনিয়ন ভিডিপির দলনেতা আবদুর রহমান ও দলনেত্রী রুমি দাশ।

১৫ জানুয়ারি শুরু হওয়া এ প্রশিক্ষণ চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত। এতে আর্থসামাজিক উন্নয়ন, আইনশৃঙ্খলা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং পরিবেশ বিপর্যয় বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। —