আনোয়ারায় টিকা দিলে মিলছে ফুল-খাবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের আনোয়ারায় গণটিকাদান কর্মসূচিতে টিকা নিলেই মিলছে গোলাপ ফুল, খাবার। ব্যতিক্রমী এই আয়োজন রাখা হয়েছে উপজেলার বারশত ইউনিয়ন পরিষদে
ছবি: প্রথম আলো

চট্টগ্রামের আনোয়ারায় গণটিকাদান কর্মসূচিতে টিকা নিলেই মিলছে গোলাপ ফুল, মিষ্টি, কেক আর দুপুরের খাবার। ব্যতিক্রমী এ আয়োজন রাখা হয়েছে উপজেলার বারশত ইউনিয়ন পরিষদে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে এই বিশেষ টিকা কার্যক্রম আজ মঙ্গলবার সকালে আনোয়ারা উপজেলার বখতিয়ারপাড়া হজরত চারপীর আউলিয়া (র.) উচ্চবিদ্যালয়ে শুরু হয়।

স্থানীয় সূত্র জানায়, সকাল থেকে টিকাকেন্দ্রে আসা সবার হাতে গোলাপ তুলে দেন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবকেরা। এরপর মিষ্টিমুখ করিয়ে টিকার বুথে নিয়ে টিকা দেওয়া হয়। পরে দুপুরে জন্মদিনের কেক কাটার পর খাবারের আয়োজনও করা হয়।

বারশত ইউপির চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর জন্মদিনে ব্যতিক্রমী আয়োজন করেছি। লোকজন উৎসবমুখর পরিবেশে টিকা নিচ্ছেন।’