প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার শহরের সাহেবপাড়া মহল্লা ও সান্তাহার ইউনিয়নের প্রান্নাথপুর গ্রাম থেকে গত বৃহস্পতিবার রাতে ছয়টি গরু চুরি হয়েছে। সাহেব পাড়া মহল্লার আবদুর রাজ্জাকের গোয়ালঘরের দরজার তালা কেটে দুটি গরু নিয়ে যায় চোরেরা। আর প্রান্নাথপুর গ্রামের মো. সবদুল ইসলামের গো-খামার থেকে চারটি গরু চুরি হয়। এর আগে ১২ আগস্ট শহরের স্টেডিয়াম পাড়ার একটি গরুর খামার থেকে পাঁচটি গরু চুরি হয়। আদমদীঘি থানার ওসি শওকত কবির বলেন, বৃহস্পতিবার রাতে গরু চুরির ঘটনা তিনি জানেন না।