
নগরবাসীর একটাই দাবি, সিটি মেয়র হলে যেন এই খরার সময় বৃষ্টিকে খুঁজে বের করি! পিএস সাহেব, ওপরওয়ালার নাম নিয়ে দেন লাফ ‘খোঁজ দ্য সার্চ বৃষ্টি’ মিশনে। আমি জানি, বৃষ্টি নামের মেয়েটিকে খুঁজে বের করে আমি মেয়র হবই!
নিচে ঢাকনা খোলা ম্যানহোল! লাফ দিয়া আবার সোজা আন্ডারওয়ার্ল্ডে না চইলা যান, সেইটা খেয়াল রাইখেন, স্যার!

হ্যালো হ্যালো, বৃষ্টি সার্চিং...ওয়ান...টু...থ্রি হ্যালো, আমি হবু মেয়র বলছি। এখানে কি বৃষ্টির কোনো খোঁজ পাওয়া যাবে?

না রে ভাই, কয়েক দিন আগে বৃষ্টি এক ছোকরার হাত ধরে ভেগে গেছে! ওর বাপ থানায় কেসও করে দিয়েছে! মামলা বড় জটিল!

একসময় এখানে নদী ছিল, নদীতে সাবমেরিন চলত! আর আজ দেখেন, বিরোধী দলের ষড়যন্ত্রে সেই নদী এখন মরুভূমি! মেয়র হওয়ার পর গায়ের রক্ত বিক্রি করে হলেও আমি আবার এখানে নদী খনন করব!
রক্ত, কিডনি, চোখ—এই সব বিক্রি কইরা টাকা আনার ধান্দা পুরান আমলের বাংলা সিনেমায় চলত।
তার চেয়ে চলেন বৃষ্টিরে খুঁইজা বাইর করি, স্যার!

বুকের জমানো ব্যথা কান্নার নোনা জলে,/ ঢেউ ভাঙে চোখের নদীতে,/ অন্যের হাত ধরে চলে গেছ দূরে;/ পারি না তোমায় ভুলে যেতে/ ও বৃষ্টি, ও বৃষ্টি, তুমি কোথায়...

কাঁদছেন কেন? আমি তো ট্রেনে এই প্রথম উঠছি না! তা ছাড়া আমার ফোনে জিপিএস আছে। আমি তো হারিয়ে যাচ্ছি না!
স্যার, সে জন্য কাঁদতাছি না! কাঁদতাছি আপনের গীত শুইনা, কী একখান গীত গাইলেন, আহা! চক্ষে পুরা বঙ্গোপসাগর বইয়া গেল! আশা করি, এই ট্রেনে কইরা আপনি নিশ্চয় বৃষ্টির কাছে পৌঁছাইবেন!

ভাই, আমি তো সিটি নির্বাচনে মেয়র পদে দাঁড়াতে চাই। এ জন্য বৃষ্টিকে খুঁজে বেড়াচ্ছি। তাকে খুঁজতে অনেক দূরে যেতে হবে, তাই যদি একটু সরে গিয়ে সিটে জায়গা দিতেন...।
এইটা যে মহিলা সিট, দেখতে পান না? মহিলা সিটে যে খালি মহিলারা বসে, সেটাও জানেন না?

আপনি তো ভীষণ ত্যাড়া! মহিলা সিট বলার পরও বইসা পড়লেন! আবার ট্যাবও খুইলা বসছেন। তা বসলেনই যখন, তখন ফেসবুকে ঢুকে আমাকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান।
ভাই, আমার এখন কয়টা ভোটার হলো, সেটার হিসাব করছি। ফেসবুকে ঢোকার সময় নাই। আপনিসহ আমার ভোটার এখন তিনজন।

সরি আপু/ভাই, আমি আপনার প্রোফাইল পিকচার তুলছি না! আমি আসলে ক্যামেরা জুম করে বৃষ্টিকেই খুঁজছি! দোয়া রাখবেন, বৃষ্টিকে যেন খুঁজে পাই!

হঠাৎ বৃষ্টির নায়ক হবু মেয়র ভাই ওদিকে বৃষ্টির খোঁজে আকাশ-পাতাল এক কইরা ফালাইলেন আর এদিকে হঠাৎ এক পশলা বৃষ্টিতে আমাদের রাস্তা একেবারে নদী হয়া গেল! ওরে, কে আছিস, হঠাৎ বৃষ্টির নায়ক মেয়র ভাইয়ের নম্বরটা দে! তাঁরে ফোন কইরা বৃষ্টির ঠিকানাটা দিয়া দিই! এখন আমাগো ওই সিনেমার নায়ক মেয়র ছাড়া আর কেউ উদ্ধার করতে পারব না!