আবৃত্তি কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজুক প্রাণে প্রাণে সত্য সুন্দরের ধ্বনি প্রতিধ্বনি—এই স্লোগানে নোয়াখালী আবৃত্তি একাডেমির উদ্যোগে তিন মাসব্যাপী আবৃত্তি কর্মশালার উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াছ শরীফ। নোয়াখালী আবৃত্তি একাডেমির সভাপতি এমদাদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামছ ইবনে আলীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার সভাপতি বিমলেন্দু মজুমদার, নোয়াখালীর আঞ্চলিক গানের রচয়িতা ও সুরকার অধ্যাপক আবুল হাশেম, নোয়াখালী আবৃত্তি একাডেমির উপদেষ্টা আবু নাছের মঞ্জু। উদ্বোধনী অনুষ্ঠানের পর আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফা আবৃত্তি কর্মশালায় অংশগ্রহণকারীদের উদ্দেশে বক্তব্য দেন। পরে তিনি একক আবৃত্তি পরিবেশন করেন।