প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীতে গতকাল শনিবার মার্কেন্টাইল ব্যাংকের পক্ষ থেকে আব্দুল জলিল শিক্ষা বৃত্তি দেওয়া হয়েছে। ব্যাংকের ফেনী শাখায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ নিজাম উদ্দিন হাজারী, বিশেষ অতিথি ছিলেন সাংসদ জাহানারা বেগম, ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান, ফেনী পৌরসভার মেয়র আলাউদ্দিন, ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও পরিচালক আকরাম হোসেন হুমায়ুন, ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ কে এম শাহেদ রেজা, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে ফেনী, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ৫৬ জন শিক্ষার্থীর হাতে বৃত্তির টাকা ও সনদ তুলে দেওয়া হয়।