আম খেয়ে বিপাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আম খেয়ে বিপাকে পড়েছেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. বশির আহমেদ। এখন দুর্নীতি দমন কমিশনে (দুদক) অনুসন্ধানের মুখোমুখি হতে হচ্ছে তাঁকে। দুদক সূত্র জানায়, ১৩ সেপ্টেম্বর এসপি বশিরের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ আসে। অভিযোগে বলা হয়, অনৈতিক সুবিধা পাইয়ে দেওয়ার জন্য তিনি ১৬০ ঝুড়ি আম ঘুষ হিসেবে গ্রহণ করেন, যার আনুমানিক দাম ৯০ হাজার ৭০০ টাকা। এ ছাড়া আরও কিছু অভিযোগ বিষয়ে অনুসন্ধানের জন্য রাজশাহী বিভাগীয় কার্যালয়ে পাঠিয়েছে দুদক।