গাইবান্ধায় আমন চারার সংকট, দিশেহারা কৃষক
এবার বন্যায় কৃষক হাফিজার রহমানের (৫৫) চার বিঘা জমির আমন ধান নষ্ট হয়েছে। ধারদেনা করে দুই বিঘায় পুনরায় ধানের চারা রোপণ করেছেন। চারার অভাবে বাকি দুই বিঘায় আমন রোপণ করতে পারছেন না।
হাফিজার রহমানের বাড়ি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের মধ্যউড়িয়া গ্রামে। হাফিজার রহমান বলেন, ‘চার বিগে আবাদ করি টানিটুনি সোংসার চালাচি। তার মদ্দে দুই বিগে জমিত ধান নাগব্যার পাই নাই। এব্যারক্যা ক্যামন করি চলমো চিনতাত আচি। ম্যালা চেসটা করচি। বেচন (চারা) পাইনাই, সোরক্যারও বেচন দ্যায় নাই। সাদুল্লেপুর হাটোত কিনব্যার গেচিনো, তাক দাম বেশি। তাই কিনি নাই।’
বন্যায় হাফিজার রহমানের মতো অনেক কৃষকের আমনের খেত ক্ষতিগ্রস্ত হয়েছে। চারার অভাবে এবার জেলার কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন। গাইবান্ধার বিভিন্ন হাটে আমনের চারার সরবরাহ থাকলেও দাম অনেক বেশি। তারপরও কৃষকেরা চড়া দামে চারা কিনে রোপণ করছেন।
গত মঙ্গলবার দুপুরে সাদুল্লাপুর হাটে গিয়ে দেখা যায় আমন চারা বেচাকেনার দৃশ্য। সাদুল্লাপুর উচ্চবিদ্যালয় মাঠে হাট বসেছে। কৃষকদের পাশাপাশি দূরদূরান্ত থেকে আসা পাইকারেরাও চারা কিনছেন। প্রতি ৮০টি আটি (স্থানীয় ভাষায় এক পোন) আমনের চারা ৫৫০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে।
সদর উপজেলার কামারজানি ইউনিয়নের কুন্দেরপাড়া গ্রামের কৃষক আশরাফুল ইসলাম (৫৮) বলেন, ‘হামার দুই বিগে জমির ভুট্টে, মরিচ নসটো হচে। জমি তৈয়ারি করব্যার নাগচি। কিনতো একনো সোরকার থাকি কোনো বীজ পানো না। সাদুল্লেপুরের হাটোত চারা কিনব্যার আচ্চি। কিনতো চারার দাম বেশি। দুই বিগে জমিত চার পোন চারা নাগে। চারপোন চারার দাম ২ হাজার ৪০০ ট্যাকা। ট্যাকার অভাবে চারা কিনব্যার পাচ্চিনে।’
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাসুদুর রহমান বলেন, জেলায় সরকারিভাবে ৪২ হেক্টর জমিতে আমন ধানের বীজতলা তৈরি করা হয়েছে, যা দিয়ে ৯৩৩ হেক্টর জমিতে লাগানো যাবে। অচিরেই চারা বিতরণ করা হবে। আশা করা যায়, আমন চাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।
সাদুল্লাপুর হাটের চারা বিক্রেতা জাহাঙ্গীর মিয়া বলেন, ‘চারার দাম আমরা বাড়াইনি। বেশি দামে চারা কিনতে হচ্ছে। তাই দাম বেশি নিতে হচ্ছে।’
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, দুই দফা বন্যায় গাইবান্ধার ৬টি উপজেলার ২৮ হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। ২ হাজার ৫৩৩ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। এর মধ্যে আমন বীজতলা ৮৫ হেক্টর ও রোপা আমন ১৬০ হেক্টর নষ্ট হয়েছে। এবার জেলার ৭টি উপজেলায় ১ লাখ ২৬ হাজার হেক্টর জমিতে আমন রোপণের লক্ষ্যমাত্রা ধরা হয়।
দুই দফা বন্যায় গাইবান্ধার ৬টি উপজেলার ২৮ হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। ২ হাজার ৫৩৩ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। এর মধ্যে ৮৫ হেক্টরের আমন বীজতলা ও ১৬০ হেক্টর রোপা আমন বীজতলা নষ্ট হয়েছে।
সাদুল্লেপুরের হাটোত চারা কিনব্যার আচ্চি। কিনতো চারার দাম বেশি। দুই বিগে জমিত চার পোন চারা নাগে। চারপোন চারার দাম ২ হাজার ৪০০ ট্যাকা। ট্যাকার অভাবে চারা কিনব্যার পাচ্চিনে।আশরাফুল ইসলাম, কৃষক, কুন্দেরপাড়া, সদর উপজেলা, গাইবান্ধা
সদর উপজেলার কামারজানি ইউনিয়নের কুন্দেরপাড়া গ্রামের কৃষক আশরাফুল ইসলাম (৫৮) বলেন, ‘হামার দুই বিগে জমির ভুট্টে, মরিচ নসটো হচে। জমি তৈয়ারি করব্যার নাগচি। কিনতো একনো সোরকার থাকি কোনো বীজ পানো না। সাদুল্লেপুরের হাটোত চারা কিনব্যার আচ্চি। কিনতো চারার দাম বেশি। দুই বিগে জমিত চার পোন চারা নাগে। চারপোন চারার দাম ২ হাজার ৪০০ ট্যাকা। ট্যাকার অভাবে চারা কিনব্যার পাচ্চিনে।’
সাদুল্লাপুর হাটের চারা বিক্রেতা জাহাঙ্গীর মিয়া বলেন, ‘চারার দাম আমরা বাড়াইনি। বেশি দামে চারা কিনতে হচ্ছে। তাই দাম বেশি নিতে হচ্ছে।’
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, দুই দফা বন্যায় গাইবান্ধার ৬টি উপজেলার ২৮ হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। ২ হাজার ৫৩৩ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। এর মধ্যে আমন বীজতলা ৮৫ হেক্টর ও রোপা আমন ১৬০ হেক্টর নষ্ট হয়েছে। এবার জেলার ৭টি উপজেলায় ১ লাখ ২৬ হাজার হেক্টর জমিতে আমন রোপণের লক্ষ্যমাত্রা ধরা হয়। ২৫ আগস্ট পর্যন্ত চাষ হয়েছে ১ লাখ ১০ হাজার ২০০ হেক্টর। আমন রোপণের উপযুক্ত সময় ১৫ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত। কিন্তু এবার আমন ধানের চারার অভাবে ১৫ হাজার ৮০০ হেক্টর জমিতে আমন রোপণ সম্ভব হয়নি। তবে বিলম্ব হলেও কৃষকেরা আমন রোপণ অব্যাহত রেখেছেন।