আমৃত্যু অসাম্প্রদায়িক চেতনা লালন করেছেন বিচারপতি বজলুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তন ছাত্র ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি বজলুর রহমানের মৃত্যুতে শোক ও স্মরণসভা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে গতকাল শনিবার সকাল ১০টায় আইন অনুষদ এ সভার আয়োজন করে।

সভায় বক্তারা বলেন, বজলুর রহমান একজন কৃতী শিক্ষার্থী ছাড়াও বিশ্ববিদ্যালয় সিনেটে নির্বাচিত ছাত্র প্রতিনিধি হিসেবে শিক্ষার্থীদের অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা রেখেছিলেন। দেশ-জাতি-সমাজের কল্যাণে তিনি ছিলেন নিবেদিতপ্রাণ। আমৃত্যু লালন করেছেন অসাম্প্রদায়িক, প্রগতিশীল চিন্তা-চেতনা।

সভায় বক্তব্য দেন উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন, সহ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান, সাবেক রাকসু সহসভাপতি ও সাংসদ ফজলে হোসেন বাদশা, সাংসদ আবুল কালাম ও আবদুল ওয়াদুদ, আইনসচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, রাকসুর সাবেক সহসভাপতি রাগিব হাসান, রাকসুর সাবেক সদস্য আব্রাহাম লিংকন ও শাহ আজম, ইমেরিটাস অধ্যাপক অরুণ কুমার বসাক, শিক্ষক হাসিবুল আলম প্রধান প্রমুখ। এতে সভাপতিত্ব করেন আইন অনুষদের ডিন আবু নাসের মো. ওয়াহিদ।