আশুগঞ্জ তাপ বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপবিদ্যুৎকেন্দ্রের একটি সাব-স্টেশনের ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ১২ ঘণ্টা দুটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ ছিল। গত মঙ্গলবার দিবাগত রাতে কেন্দ্রের সুইচ ইয়ার্ডের সেন্ট্রাল ট্রান্সফর্মার (সিটি) বিস্ফোরিত হয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুপুরে বন্ধ থাকা ইউনিটের বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। 
আশুগঞ্জ ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, সুইচ ইয়ার্ডের সেন্ট্রাল ট্রান্সফর্মার বিস্ফোরিত হওয়ায় তেল নিঃসৃত হলে আগুনের মাত্রা বেড়ে যায়।
আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের পরিচালক (কারিগরি) সাজ্জাদুর রহমান আগুনে কারখানার কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন।