ইজতেমা সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের তাড়াইলে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ইসলাহুল মুসলিমীন পরিষদ বাংলাদেশের উদ্যোগে আয়োজিত চার দিনব্যাপী ইসলাহি ইজতেমা গতকাল রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। উপজেলার ইছাপশর-বেলংকা জামিয়াতুল ইসলাহ আল-মাদানিয়া মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত ইজতেমায় দেশ-বিদেশের ওলামা মাশায়েকগণ বয়ান করেন। শেষে মুসলিম বিশ্বের শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠের খতিব মাওলানা ফরিদ উদ্দীন মাসউদ। এতে বিভিন্ন জেলা-উপজেলার লক্ষাধিক মুসল্লি অংশ নেন।