ইটবোঝাই ট্রলি উল্টে কিশোর শ্রমিক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ইটবোঝাই একটি ট্রলি উল্টে এক কিশোর শ্রমিক নিহত ও তিনজন আহত হয়েছেন। উপজেলার রহনপুর ইউনিয়নের তালখড়ি সেতুর কাছে আজ শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম গোলাম রাব্বানী (১৭)। সে ওই ইউনিয়নের কাজিগ্রামের কবীর আলীর ছেলে।
নিয়ন্ত্রণ হারিয়ে ইটবোঝাই ট্রলিটি উল্টে ডোবায় পড়ে যায়।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ১০টার দিকে রহনপুর থেকে কাজিগ্রাম যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ইটবোঝাই ট্রলিটি উল্টে ডোবায় পড়ে যায়। ইটের নিচে চাপা পড়ে মারা যায় ট্রলিতে থাকা শ্রমিক রাব্বানী। চালকসহ আহত হন তিনজন। আহত তিনজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাঁরা এখন শঙ্কামুক্ত।