ইন্দুরকানিতে পানিতে ডুবে ভাই–বোনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পানিতে ডুবে মৃত্যু
প্রতীকী ছবি

পিরোজপুরের ইন্দুরকানি উপজেলায় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার পূর্ব পত্তাশী গ্রামে এ ঘটনা ঘটে।পানিতে ডুবে মারা যাওয়া দুজন হলো নাজমুল হোসেন (৯) ও সুরাইয়া খানম (৭)। তারা ওই গ্রামের মো. সরোয়ার হোসেনের সন্তান। পূর্ব পত্তাশী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে নাজমুল ও সুরাইয়া খানম প্রথম শ্রেণিতে পড়াশোনা করত।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বেলা দুইটার দিকে নাজমুল ও সুরাইয়া বাড়ির পেছনে একটি পুকুরে গোসল করতে যায়। এরপর দীর্ঘক্ষণ তারা বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাদের খুঁজতে যান। এ সময় তাঁরা নাজমুল ও সুরাইয়াকে পানিতে ভাসতে দেখেন। পরে তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. তৈয়বুর রহমান জানান, আজ বেলা সাড়ে তিনটার দিকে ওই দুই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।