ইয়াবা বড়ি রাখার অভিযোগে ডিসির পিয়ন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়াবা বড়ি রাখার অভিযোগে গত মঙ্গলবার নাটোর জেলা প্রশাসক কার্যালয়ের পিয়নকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল বুধবার তাঁকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করেছেন জেলা প্রশাসক।
গ্রেপ্তার হওয়া আব্দুস সালাম ওরফে কালুকে (৪৫) নাটোর কারাগারে পাঠানো হয়েছে।
জেলা প্রশাসনের নেজারত শাখা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে গোয়েন্দা পুলিশ শহরের বড়গাছা মহল্লা থেকে পিয়ন (এমএলএসএস) সালামকে ১৮০টি ইয়াবা বড়িসহ আটক করে। আব্দুস সালাম বিক্রির জন্য বড়িগুলো নিজের কাছে রেখেছিলেন। এ ব্যাপারে সদর থানায় গতকাল তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। ওই মামলায় তাঁকে বিকেলে জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে হাজির করা হয়। বিচারক তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।