ইরাক থেকে ফিরলেন আরও ৩০ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাক থেকে দেশে ফিরেছেন আরও ৩০ জন। আজ মঙ্গলবার রাতে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে তাঁরা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের সহকারী পরিচালক জাহিদ আনোয়ার প্রথম আলোকে জানান, সরকারি খরচে তাঁদের ইরাক থেকে ফিরিয়ে আনা হয়েছে।

ইরাকে যুদ্ধাবস্থা তৈরির পর ইরাক থেকে ১ জুলাই ২৭ এবং ৮ জুলাই ৫১ জন বাংলাদেশি ফিরে আসেন। ১১ জুলাই ফিরেছেন আরও সাতজন। ১৯ জুলাই সরকারি ব্যবস্থাপনায় ১৫ জন ফেরেন। এ ছাড়া গত রোববার ফেরেন আরও আটজন।