ইরাক থেকে ফিরলেন আরও ৩০ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাক থেকে দেশে ফিরেছেন আরও ৩০ জন। গতকাল মঙ্গলবার রাতে এয়ার এরাবিয়ার একটি উড়োজাহাজে তাঁরা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সহকারী পরিচালক জাহিদ আনোয়ার প্রথম আলোকে জানান, সরকারি খরচে তাঁদের ইরাক থেকে ফিরিয়ে আনা হয়েছে। ইরাকে যুদ্ধাবস্থা তৈরির পর ১ জুলাই সেখান থেকে ২৭ জন এবং ৮ জুলাই ৫১ জন বাংলাদেশি ফিরে আসেন। ১১ জুলাই ফেরেন সাতজন। ১৯ জুলাই সরকারি ব্যবস্থাপনায় ১৫ জন দেশে ফেরেন। রোববার ফেরেন আরও আটজন।