ইসলামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের ইসলামপুর উপজেলায় ব্রহ্মপুত্র নদে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার দরিয়াবাদ এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
মারা যাওয়া শিশুটির নাম মো. আপন মিয়া (১০)। সে ইসলামপুর পৌর শহরের উত্তর দরিয়াবাদ এলাকার দেলো মিয়ার ছেলে।
স্থানীয় দরিয়াবাদ সেবা সংগঠনের সভাপতি সাজু মিয়া বলেন, মঙ্গলবার বিকেলে আপন মিয়া সহপাঠীদের সঙ্গে বাড়ির পাশে ব্রহ্মপুত্র নদে গোসল করতে যায়। গোসলে নেমে সে গভীর পানিতে তলিয়ে যায়। স্থানীয় লোকজন খোঁজাখুঁজি করে তার সন্ধান পাচ্ছিলেন না। পরে সন্ধ্যায় নদ থেকে তার লাশ উদ্ধার করা হয়।