ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতৃত্বে মিজানুর-জাহাঙ্গীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
ফাইল ছবি

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২২ সম্পন্ন হয়েছে। এতে বিএনপি ও জামায়াত–সমর্থিত মিজানুর রহমান সভাপতি ও আওয়ামী লীগ–সমর্থিত মোহা. জাহাঙ্গীর হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

রোববার সকাল সাড়ে নয়টা থেকে বেলা দেড়টা পর্যন্ত অনুষদ ভবনের ৪২৭ নম্বর কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ৩৯০ জন ভোটারের মধ্যে ৩৪৬ জন ভোট দেন।

পরে গণনা শেষে রাত আটটার দিকে রিটার্নিং কর্মকর্তা কে এম আবদুস ছোবাহান ফল ঘোষণা করেন।

কার্যনির্বাহী ১৫ সদস্যের কমিটির নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি মহা. আনোয়ারুল হক, যুগ্ম সম্পাদক মোহা. মিজানুর রহমান, কোষাধ্যক্ষ আবদুল বারী, সদস্য শামসুল আলম, আনোয়ার হোসেন, মাহবুবুল আরফিন, নুরুন নাহার, আবদুস শাহীদ মিয়া, জাহিদুল ইসলাম, গাজী মো. আরিফুজ্জামান খান, মোছা. খোদেজা খাতুন, রফিকুল ইসলাম ও শাহীনুজ্জামান।