ঈদ উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ উপলক্ষে নাটোরের রাজবাড়ি প্রভাতি লায়ন্স ক্লাব (আরপিএল) শহরের দিঘাপতিয়া বালিকা শিশুসদনের ৭১টি শিশুকে ঈদ উপহার দেওয়া হয়েছে। আরপিএল ক্লাবের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ কুমার জানান, ক্লাবের জনকল্যাণ তহবিল থেকে বেসরকারিভাবে পরিচালিত ওই শিশুসদনের প্রত্যেককে নতুন পোশাক, বিছানার চাদর, বালিশ ও ৫০০ টাকা করে দেওয়া হয়েছে। গতকাল দুপুরে এসব সামগ্রী ও টাকা হস্তান্তরের সময় নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তৌফিক আল মাহমুদ, সহকারী কমিশনার (ভূমি) শাহীনা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন। নাটোর প্রতিনিধি