ঈদ উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর শহরের ৫০ পথশিশু পেল ঈদ উপহার। ‘চিলড্রেন হ্যাভেন’ নামে একটি শিশু সংগঠনের উদ্যোগে গতকাল শুক্রবার সকালে যশোর প্রেসক্লাব মিলনায়তনে শিশুদের হাতে উপহারের একটি করে প্যাকেট তুলে দেওয়া হয়। ওই প্যাকেটে ছিল নতুন পোশাক, বেলুন, খাতা-পেনসিল ও চকলেট। উপহার পেয়ে শিশুরা আনন্দে মেতে ওঠে। উপহার প্রদান অনুষ্ঠানে ছিলেন যশোর শিল্প ও বণিক সমিতির সভাপতি মিজানুর রহমান খান, দৈনিক গ্রামের কাগজ-এর সম্পাদক মবিনুল ইসলাম, ইয়ুথ ডেভেলপমেন্ট কাউন্সিলের সভাপতি এস এম আল মাহমুদ প্রমুখ। যশোর অফিস