ঈদের পর সাতক্ষীরায় দ্রুত বাড়ছে করোনা শনাক্তের হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

সাতক্ষীরা জেলায় করোনা শনাক্তের হার আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে। ঈদের আগে ছিল ১৩ শতাংশ। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৪১ শতাংশে। জেলায় ২৪ ঘণ্টায় ৯০ জনের মধ্যে ৩৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ৪১ দশমিক ১১ শতাংশ। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র এ তথ্য জানিয়েছে।

করোনাভাইরাসে ভারতীয় ধরন নিয়ে জেলাবাসী আতঙ্কিত থাকলেও স্বাস্থ্য বিভাগ থেকে বলা হয়েছে, ভারতফেরত ৩৩৭ জন বাংলাদেশির মধ্যে ১৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। কিন্তু এখনো তাঁদের শরীরে করোনার ভারতীয় ধরন আছে কি না, তা জানা যায়নি।

সাতক্ষীরা জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানিয়েছে, ঈদের আগে জেলার করোনা সংক্রমণের হার ছিল ১৩ শতাংশ। ঈদের পর ১৬ মে থেকে তা বাড়তে থাকে। এক সপ্তাহ ধরে এ হার ৪০-৪১ শতাংশে দাঁড়িয়েছে।  

সর্বশেষ শনি থেকে রোববার পর্যন্ত ২৪ ঘণ্টায় ৯০ জনের নমুনা পরীক্ষায় ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় ১ হাজার ৫৮৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৬ জন। এ ছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ২১৩ জন।

সর্বশেষ শনি থেকে রোববার পর্যন্ত ২৪ ঘণ্টায় ৯০ জনের নমুনা পরীক্ষায় ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় ১ হাজার ৫৮৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক কুদরত-ই-খোদা বলেন, করোনা রোগীর ৯০ শয্যার বিপরীতে ইতিমধ্যে ১০৮ জন রোগী ভর্তি করা হয়েছে। রোগীদের নিয়ে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। এ ছাড়া সাতক্ষীরা সদর হাসপাতালে সাতজন করোনা রোগী ভর্তি আছেন। আইসিইউতে ভর্তি আছেন চারজন ও করোনা সন্দেহে ৪৯ জন চিকিৎসাসেবা নিচ্ছেন। জেলায় বর্তমানে করোনা রোগী আছেন ১৬৬ জন।

সাতক্ষীরা সিভিল সার্জন মো. হুসাইন সাফায়াত জানান, ভারতফেরত ৩৩৭ জন বাংলাদেশির মধ্যে ১৭ জনের শরীরে করোনা শনাক্ত হলেও তাঁদের শরীরের ভারতীয় ধরন আছে কি না, তা জানা যায়নি। তাঁদের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হলেও প্রতিবেদন এখনো পাওয়া যায়নি। ভারতফেরত করোনায় আক্রান্ত বাংলাদেশিদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষ ব্যবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

শনি থেকে রোববার পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় ৯০ জনের মধ্যে ৩৭ জন আক্রান্ত হয়েছেন। ঈদের পর থেকে এ হারে ঊর্ধ্বগতি লক্ষ করা যাচ্ছে। বর্তমানে ৪১ শতাংশে এসে দাঁড়িয়েছে।  

এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ২৫৯ জন। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৪৬ ও করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ২১৩ জন।
সাতক্ষীরার সিভিল সার্জন মো. হুসাইন শাফায়াত জানান, সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা কমে গেছে। মাস্ক পরতে তাঁরা চরম উদাসীন। এমন পরিস্থিতি সামাল দিতে জেলায় লকডাউন দেওয়ার পরামর্শ দেন তিনি।