ঈশ্বরগঞ্জে পানিতে তলিয়েছে বিস্তীর্ণ জমির আমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বিস্তীর্ণ জমির রোপা আমন টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গেছে। গত ১০ দিনের টানা বৃষ্টিতে এ অবস্থা হয়েছে। 
স্থানীয় কৃষক সূত্রে জানা যায়, উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে উচাখিলার চরাঞ্চলে প্রায় দুই হাজার হেক্টর ও তারুন্দিয়ার কেইলা বিলের এক হাজার হেক্টর জমির ধানগাছ তলিয়ে গেছে। এ ছাড়া মাইজবাগ ইউনিয়নের কাতলা বিল, হিংগুয়া বিল, ঈশ্বরগঞ্জের শিরনী বিল, গোবিয়া বিল, হুলুঙ্গা বিলসহ আরও কয়েকটি ইউনিয়নের প্রায় দুই হাজার হেক্টর জমির রোপা আমন পানিতে তলিয়ে গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএও) তাহমিনা আক্তার বলেন, তলিয়ে যাওয়া জমির পরিমাণ ও সার্বিক পরিস্থিতি নিয়ে প্রতিবেদন তৈরি করতে কৃষি বিভাগের লোকজন মাঠে আছেন। উপজেলা কৃষি কর্মকর্তা রহিমা খাতুন ভারী বর্ষণে উপজেলার কয়েকটি ইউনিয়নের রোপা আমন প্লাবিত হয়েছে বলে নিশ্চিত করেছেন।