উখিয়ায় খালের পানিতে পড়ে রোহিঙ্গা শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

কক্সবাজারের উখিয়ার কুতুপালং ১৭ নম্বর ক্যাম্পের খালের পানিতে পড়ে একরাম উল্লাহ নামের চার বছরের এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি ওই ক্যাম্পের রমজান আলীর ছেলে।

গতকাল শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে উখিয়ার কুতুপালং ক্যাম্প-১৭–এর মেইন ব্লক সি-তে (সাব ব্লক-এইচ-৭৭) ঘটনাটি ঘটে। কক্সবাজার ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও পুলিশ সুপার মো. নাইমুল হক আজ শনিবার দুপুরে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই কর্মকর্তা বলেন, ‘গতকাল সন্ধ্যায় খালে পড়ে একরাম উল্লাহ নামের রোহিঙ্গা শিশুর মৃত্যুর খবরটি ক্যাম্প-১৭–এর সি ব্লকের মাঝির মাধ্যমে জানতে পারি। পরে রাত নয়টার দিকে ওই খাল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। শিশুটির বাবা রমজান আলীর আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’