উজিরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে ট্রাকের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে উপজেলার শিকারপুর ইউনিয়নের জয়শ্রী সাজু ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম ইকবাল হোসেন (৪৫)। তিনি আগৈলঝাড়া উপজেলার রতনপুর ইউনিয়নের বারপাইকা গ্রামের আবদুল মালেক শাহের ছেলে। এ ঘটনায় আজ শুক্রবার উজিরপুর মডেল থানায় মামলা হয়েছে। পুলিশ ট্রাকটি জব্দ করেছ
উজিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. জুয়েল জানান, আগৈলঝাড়া উপজেলার রতনপুর ইউনিয়নের বারপাইকা ইকবাল তাঁর দুই সহযোগীকে নিয়ে ঢাকার উদ্দেশে বরিশাল থেকে মোটরসাইকেল করে রওনা হন।
বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের জয়শ্রী সাজু ফিলিং স্টেশনের সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান ইকবাল। তাঁর দুই সহযোগী গুরুতর আহত হন। তাঁদের বরিশালের শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী অর্শেদ বলেন, এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। পুলিশ ট্রাকটি জব্দ করেছে। তবে চালক পলাতক।