প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন গতকাল শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। সরাইল পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার ইসমত আলী। সম্মেলনের মাধ্যমে সুলেখক ও সংগীতশিল্পী সঞ্জীব কুমার দেবনাথকে সভাপতি এবং কবি জহিরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। পরে উদীচী শিল্পীগোষ্ঠীর সদস্যদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।