উদীচীর স্মরণসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর কৃতী সন্তান বিশিষ্ট রাজনীতিক ও সামাজিক ব্যক্তিত্ব প্রয়াত কমলকৃষ্ণ গুহের ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় শহরের খলিফাপট্টির স্বাস্থ্যসেবা কেন্দ্রে উদীচী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে এসবের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সুনীল কুমার বিশ্বাস। বক্তব্য দেন রাজবাড়ী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ শংকর চন্দ্র সিনহা, সাধারণ সম্পাদক আজিজুল হাসান খোকা, প্রয়াতের স্ত্রী ও মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সবিতা চন্দ্র গুহ প্রমুখ।