প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজার শহরে ওষুধ বিক্রির ছয়টি ফার্মেসিকে মডেল ফার্মেসি হিসেবে ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে এই ফার্মেসিগুলো উদ্বোধন করেন ঔষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মোস্তাফিজুর রহমান। এগুলো হচ্ছে আহমদীয়া ফার্মেসি, জান্নাত মেডিকো, ত্রিধারা ঔষধালয়, জেরিন ড্রাগ হাউস, শাফি ইন ও ক্রিসেন্ট মেডিকেল হল। এসব দোকানে ব্যবস্থাপত্র দেখে ওষুধ বিক্রি, সঠিক তাপমাত্রা নিয়ন্ত্রণ, সম্পূরক খাদ্য বিক্রি না করা, ফার্মাসিস্ট নিয়মিত রাখা, ওষুধ বিক্রির সময় রোগীদের কাউন্সেলিংয়ের মাধ্যমে ওষুধ সেবন সম্পর্কে পরামর্শসহ বিভিন্ন সেবার ব্যবস্থা রয়েছে।