প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ে নির্বাচন কমিশনের নতুন সার্ভার স্টেশন গতকাল বুধবার দুপুরে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত জাবেদ আলী বলেন, ঠাকুরগাঁওয়ের নাগরিকদের সুবিধার্থে এ সার্ভার স্টেশন নির্মাণ করা হয়েছে। ১৮ বছর পূর্ণ হলে জেলার যেকোনো নাগরিক এখানে এসে ভোটার হতে পারবেন। যাঁরা মৃত্যুবরণ করবেন তাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া সম্ভব হবে। পরিচয়পত্রের ভুল সংশোধনও করা যাবে। এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে মূকেশ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রমের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।