উদ্ভিদবিজ্ঞান সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ উদ্ভিদবিজ্ঞান সমিতির বার্ষিক উদ্ভিদবিজ্ঞান সম্মেলন-২০১৬ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘স্ট্যাটাস, পলিসি অ্যান্ড ম্যানেজমেন্ট অব প্ল্যান্ট ডাইভারসিটি ইন বাংলাদেশ’ শীর্ষক দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন। বাংলাদেশ উদ্ভিদবিজ্ঞান সমিতির সহসভাপতি মো. আতিকুর রহমানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান এবং জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাইফুল ইসলাম ফারুকী। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সের পরিচালক মো. মনজুর হোসেন, বাংলাদেশ উদ্ভিদবিজ্ঞান সমিতির মহাসচিব অধ্যাপক শেখ শামিমুল আলম প্রমুখ বক্তব্য দেন।