ঊনাইনপুরা প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

পটিয়ার ঊনাইনপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে আলোচনা সভা ২৪ আগস্ট বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রণব বড়ুয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বড়লিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পটিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল হাকিম, সমাজসেবী জামাল উদ্দিন ও ব্যবসায়ী মো. ইসমাইল।
সভায় স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক শর্মিষ্ঠা রায়। আরও বক্তব্য দেন পরিচালনা কমিটির সহসভাপতি আবুল মনছুর চৌধুরী, সদস্য মো. হারুন চৌধুরী, সুপ্রিয়া বড়ুয়া, শিক্ষক ফণীন্দ্র লাল ধর, রুমা দাশ, মিথুন বড়ুয়া, সোমা বড়ুয়া, পবন বড়ুয়া, পংকজ বড়ুয়া, স্নিগ্ধা বড়ুয়া, নিগার সুলতানা, নিরুপা বড়ুয়া, রুমি দাশগুপ্ত প্রমুখ।
আলোচনা সভা শেষে বিদ্যালয়ের মাঠ ও আঙিনায় শতাধিক গাছ রোপণ করা হয়। বিজ্ঞপ্তি