এই নগরে- দূরগ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুব রেড ক্রিসেন্ট কমার্স কলেজ ইউনিটের ঈদ বস্ত্র বিতরণ
যুব রেড ক্রিসেন্ট সরকারি কমার্স কলেজ ইউনিটের উদ্যোগে ১৭ জুলাই কলেজ প্রাঙ্গণে দুস্থ শিশুদের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ করা হয়। সরকারি কমার্স কলেজ ইউনিটের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক মোহাম্মদ কামাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ রওশন আরা বেগম। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ মোহাম্মদ আইয়ুব ভূঁইয়া, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের রক্ত ও সেবা বিভাগীয় প্রধান মো. আরাফাত হোসাইন ও সাংগঠনিক বিভাগীয় উপপ্রধান মো. আরিফুর রহমান। অনুষ্ঠানে ৮০ জন দুস্থ শিশুদের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।

শান্তিকুঞ্জ বৌদ্ধবিহার কঠিন চীবরদান উদ্যাপন কমিটি গঠন
নগরের বায়েজিদ থানাধীন মোহাম্মদ নগরে প্রতিষ্ঠিত শান্তিকুঞ্জ বৌদ্ধবিহারে কঠিন চীবরদান উদ্যাপন কমিটি গঠনের লক্ষ্যে সাধারণ সভা ১৮ জুলাই অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত শিক্ষক শীলানন্দ বড়ুয়া। কঠিন চীবরদান উদ্যাপন পরিষদে শতদল বড়ুয়াকে সভাপতি, সুনিত বড়ুয়াকে সাধারণ সম্পাদক ও বাবুল বড়ুয়াকে অর্থ সম্পাদক করে ২০১ সদস্যের কমিটি গঠন করা হয়।
সভায় বক্তব্য দেন বিহারাধ্যক্ষ ইন্দবংশ ভিক্ষু, বিহার কমিটির সাধারণ সম্পাদক সুদত্ত বড়ুয়া মুৎসুদ্দী, যুগ্ম সাধারণ সম্পাদক যীশু বড়ুয়া, প্রকৌশলী অপু বড়ুয়া, বাবুল বড়ুয়া, কুন্তল বড়ুয়া প্রমুখ। সভায় আগামী ১ নভেম্বর শান্তিকুঞ্জ বৌদ্ধবিহারে দানোত্তম কঠিন চীবরদান অনুষ্ঠান উদ্যাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। বিজ্ঞপ্তি।

উত্তর নালাপাড়া একাদশের সভা অনুষ্ঠিত
উত্তর নালাপাড়া একাদশের আলোচনা সভা ও ইফতার মাহফিল ১৮ জুলাই কাউন্সিলর জহির আহমদ চৌধুরীর বাসভবনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. মহসিন। প্রধান অতিথি ছিলেন পূর্ব মাদারবাড়ীর ওয়ার্ড কাউন্সিলর জহির আহমদ চৌধুরী। অনুষ্ঠানে সংগঠনের সহসাংগঠনিক সম্পাদক এহেতাশেম রিশতার সঞ্চালনায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক সাজ্জাদ মাহমুদ, ক্রীড়া সংগঠক মো. মাসুদ, সহসভাপতি জুলফিকার আলী, সাংগঠনিক সম্পাদক মো. হাসান।
বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন ইবনে আহমদ। উপস্থিত ছিলেন ওয়ারিশ আলী খান, নুরুল হুদা, তৌহিদ আল মাহমুদ, সালেহ আহমদ চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানের সমাপনী পর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উত্তর নালাপাড়া শরীফ মসজিদের পেশ ইমাম মাওলানা মো. আইয়ুব। বিজ্ঞপ্তি।

তির্যকের সংগীত অনুধাবনবিষয়ক কর্মশালা
তির্যক নাট্যদলের উদ্যোগে সংগীত অনুধাবনবিষয়ক কর্মশালা ২১ জুলাই থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি)-এর লেকচার থিয়েটার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষক ছিলেন উচ্চাঙ্গ সংগীতশিল্পী স্বর্ণময় চক্রবর্তী। কর্মশালায় ৪০ জন নাট্য ও সংস্কৃতিকর্মী অংশ নেন।
স্বর্ণময় চক্রবর্তী বলেন, সংগীত সাধনার বিষয়। এখানে ভাব ও অনুধাবন দুটি বিষয়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শিল্পী ও শ্রোতার মধ্যেও ভাবের প্রকাশটা হতে হবে আন্তরিক। তিনি উপমহাদেশের শাস্ত্রীয় সংগীতের বিভিন্ন রাগ বিষয়ে আলোচনা করেন।
উল্লেখ্য, তির্যক নাট্যদলের ৪০ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে এই কর্মশালার আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি।

মুসলিম হাইস্কুলের প্রাক্তন ছাত্র সমিতির উদ্যোগে ইফতার মাহফিল
চট্টগ্রাম সরকারি মুসলিম হাই স্কুলের প্রাক্তন ছাত্র সমিতির উদ্যোগে ১৮ জুলাই শুক্রবার বিদ্যালয়ের জামে মসজিদ প্রাঙ্গণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের নবীন-প্রবীণ ৫০০ সদস্য এতে অংশ নেন।
এতে বক্তব্য দেন সমিতির সভাপতি এম শামসুল হক ও সাধারণ সম্পাদক জামাল নাসের চৌধুরী। ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিকান্দর খান, ওয়াহিদুল আলম চৌধুরী, মঈনুল ইসলাম মাহমুদ, মো. নুরুল্লাহ, জাফরুল হক, ফজল হোসেন, শাহজাদা এনায়েতউল্লাহ খান, সৈয়দ কুতুবুদ্দীন, কলিমুল্লাহ চৌধুরী, খসরু হোসাইন, আনোয়ারুল ইসলাম চৌধুরী, আবু হানিফ, আফসারউদ্দীন চৌধুরী, আসিফ সিরাজ, আকতারউল্লাহ চৌধুরী, মহিউদ্দীন আহমদ, কমরুদ্দীন আহমদ সিদ্দিক, মো. আলী চৌধুরী, নুরুল ইসলাম মানিক, আফতাব রহিম চৌধুরী, রইস আহমদ, ইশতিয়াক হোসেন, মামুন ইবনে আমিন, সাইফুল্লাহ খান, জসিমউদ্দীন চৌধুরী, জাহাঙ্গীর চৌধুরী, মইনুল হাসান চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।

সোলায়মান চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
চট্টগ্রাম মহানগরের জাকির হোসেন সড়কের রোজভ্যালি আবাসিক এলাকার বাসিন্দা ডা. মুহাম্মদ সোলায়মান চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল গত বৃহস্পতিবার মসজিদ-এ-কুবায় অনুষ্ঠিত হয়।
আবাসিক এলাকা কল্যাণ সমিতির সভাপতি আহমদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে মাহফিলে বক্তব্য দেন সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি শাহ আলম, সহসভাপতি দ্বীন মুহাম্মদ চৌধুরী, অর্থসচিব কাজী মুহাম্মদ ফয়েজ উল্লাহ, মসজিদ-এ-কুবার সাধারণ সম্পাদক মোজাফফর আহমদ, সদস্য নাছির উদ্দিন, আবুল মনছুর চৌধুরী, মিয়া আশরাফ হোসেন, আবদুল মোমিন, এরশাদুর রহমান চৌধুরী প্রমুখ। দোয়া মাহফিলে মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন মসজিদ-এ-কুবার খতিব মাওলানা মুছা আনসারী।
উল্লেখ্য, ডা. মুহাম্মদ সোলায়মান চৌধুরী গত বছর ১৮ রমজান ৮০ বছর বয়সে বার্ধক্যজনিত রোগে রোজভ্যালির নিজ বাসভবনে ইন্তেকাল করেন। বিজ্ঞপ্তি।

রাউজান আরআরএসি ইনস্টিটিউশনের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সভা
রাউজান আরআরএসি ইনস্টিটিউশনের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সভা ও ইফতার মাহফিল গত সোমবার নগরের একটি হোটেল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দিকীর পরিচালনায় সভায় বক্তব্য দেন এহসানুল হায়দার চৌধুরী, শফিকুল ইসলাম চৌধুরী, সিরাজুল মোস্তাফা, সুলতান আহমদ, কাজী সামশুর রহমান, বেদারুল ইসলাম, ফোরকান উদ্দিন চৌধুরী, আবদুল হাই চৌধুরী, আবুল হাসান প্রমুখ। বিজ্ঞপ্তি

পথশিশুদের মধ্যে ইউএসটিসি মেডিসিন ফ্যাকাল্টির পোশাক বিতরণ
ইউএসটিসি মেডিসিন ফ্যাকাল্টির ২৬তম ব্যাচের একদল শিক্ষার্থী ১৭ জুলাই ফয়েস লেক এলাকার অর্ধশত পথশিশুকে ঈদের নতুন কাপড়, সেমাই, চিনি ও গুঁড়া দুধ বিতরণ করেছেন।
এ উপলক্ষে আয়োজিত সভায় আয়োজকদের একজন হাসান কামরুল বলেন, অসহায় পথশিশুরা আমাদের সমাজেরই অংশ, আমরা চাই না সমাজের অংশ হিসেবে তারা ঈদের আনন্দ থেকে বঞ্চিত হোক। বিজ্ঞপ্তি

বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের সাধারণ সভা
বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, চট্টগ্রামের বার্ষিক সাধারণ সভা ১৮ জুলাই রামকৃষ্ণ সেবাশ্রমে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি সুজিত দাস। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামকৃষ্ণ সেবাশ্রমের অধ্যক্ষ স্বামী শক্তিনাথানন্দ। জুয়েল তেওয়ারীর সঞ্চালনায় সভায় ২০১৩-১৪ বছরের সম্পাদকীয় প্রতিবেদন উপস্থাপন করেন পরিষদের সম্পাদক রুবেল পাল। আর্থিক বিবরণী পাঠ করেন কৌশিক দাশ। সভায় বক্তব্য দেন অমল ভূষণ নাথ, দুলাল কান্তি মজুমদার, বাসনা মুহুরী, হৃশীকেশ শীল, উজ্জ্বল কুমার দেব, জুয়েল দাশ, সুপ্লব দত্ত, জিতু মহাজন প্রমুখ। সভায় উজ্জ্বল কুমার দেবকে সভাপতি ও রুবেল পালকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৩১ সদস্যের কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি।

থ্যালাসেমিয়া সেবাকেন্দ্রের কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
নগরে থ্যালাসেমিয়া হাসপাতাল প্রতিষ্ঠায় সরকার এবং সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন সরফরাজ খান চৌধুরী।
১৯ জুলাই থ্যালাসেমিয়া সেবা কেন্দ্র—বাংলাদেশ আয়োজিত বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
কেন্দ্রের সভাপতি হেলাল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আশীষ ধর । বিজ্ঞপ্তি।

ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটির উদ্যোগে মতবিনিময় সভা
ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটির (ডিআইআইটি) উদ্যোগে ১৬ জুলাই কারিগরি শিক্ষাবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ডিআইআইটির নির্বাহী পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান। সভায় বিশেষ অতিথি ছিলেন ডিআইআইটির চট্টগ্রাম ক্যাম্পাসের অধ্যক্ষ মো. ফারুক ইসলাম। অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মো. সাইফুল ইসলাম, সিনিয়র এক্সিকিউটিভ মো. আতাউর রহমান ও শিক্ষক-শিক্ষিকারা। সন্ধ্যায় ইফতার মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি

আনোয়ারায় বিধবাদের নগদ অর্থ ও দুস্থদের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ
আনোয়ারায় বিধবাদের মধ্যে নগদ অর্থ ও দুস্থদের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন আমাদের ক্লাব। গত শুক্রবার উপজেলার বরুমচড়ায় সংগঠন কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের লোকজনের মধ্যেও চাল বিতরণ করা হয়।
বরুমচড়া ইউনিয়ন পরিষদ সদস্য শাহাদাত হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রকৌশলী নাছির মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন আবুল কাশেম আনোয়ারী, মীর আহমদ ও নাজমুল হক।
—আনোয়ারা প্রতিনিধি

ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ২৮তম বর্ষপূর্তি উদ্যাপন
নানা আয়োজনে চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ২৮তম বর্ষপূর্তি উদ্যাপন অনুষ্ঠান ১৭ জুলাই প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিভিন্ন সংগঠনের নেতারা।
অনুষ্ঠানে অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সিটি করপোরেশনের মেয়র মনজুর আলম ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী।
সংগঠনের সভাপতি দিদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, রূপালী ব্যাংকের পরিচালক আবু সুফিয়ান, চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি আলী আব্বাস, জ্যেষ্ঠ সহসভাপতি রাশেদ রউফ, সিইউজের সভাপতি এজাজ ইউসুফী, বিএফইউজের যুগ্ম মহাসচিব আসিফ সিরাজ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, সিইউজের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।

পথশিশুদের মুখে হাসি ফোটাল ‘মৃত্তিকা’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ঈদে পথশিশুরাও যেন অন্য সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে পারে—এই উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের ছাত্র-ছাত্রীদের সংগঠন ‘মৃত্তিকা’। এর অংশ হিসেবে তাঁরা ১৫০ জন পথশিশুকে নতুন কাপড় দিয়েছে।
গত সোমবার প্রথমে অপরাজেয় বাংলাদেশের ষোলশহর উন্মুক্ত পথশিশু স্কুল, এরপর ফয়’স লেক উন্মুক্ত পথশিশু স্কুল এবং সবশেষে ঝাউতলায় এসসিআইবি প্রাথমিক বিদ্যালয়ে পথশিশুদের মধ্যে ঈদবস্ত্র বিতরণ করা হয়। এ সময় মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সভাপতি নাসরিন চৌধুরী, অপরাজেয় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাপক বাদশা মিয়া ও মৃত্তিকার সদস্যরা উপস্থিত ছিলেন।

পূর্ব মাদারবাড়ি আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির বর্ষপূর্তি উদ্যাপন
পূর্ব মাদারবাড়ি ওয়ার্ড আওয়ামী লীগের বর্তমান কমিটির দায়িত্বভার গ্রহণের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ১৫ জুলাই নগরের একটি সামাজিক কেন্দ্রে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কাউন্সিলর জহির আহমদ চৌধুরী। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সালাউদ্দিন ইবনে আহমদ। অনুষ্ঠানে বক্তব্য দেন সদরঘাট আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর চৌধুরী। এতে বক্তব্য দেন মহানগর আওয়ামী লগের উপদেষ্টা মো. ইসহাক, মহানগর শ্রমিক লীগের সভাপতি বখতিয়ার উদ্দিন খান, সদরঘাট থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজাহারুল ইসলাম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের চট্টগ্রাম মহানগরের ইউনিট কমান্ডার মোজাফফর আহমদ, মুক্তিযোদ্ধা অমল মিত্র, কাউন্সিলর রেখা আলম, চিকিৎসক ললিত কুমার দত্ত ও আবৃত্তিশিল্পী রঞ্জিত রক্ষিত। বিজ্ঞপ্তি।

‘শ্রীরামধ্বনি’র প্রকাশনা অনুষ্ঠান
হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ গ্রামের রামঠাকুর সেবাশ্রমের মুখপত্র শ্রীরামধ্বনি ম্যাগাজিনের প্রকাশনা অনুষ্ঠান ১৮ জুলাই চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সরোজ কান্তি সিংহ হাজারী। সভাপতিত্ব করেন সেবাশ্রমের সভাপতি চন্দন দাশ। শ্রীরামধ্বনির বার্তা সম্পাদক অঞ্জনা রায় চৌধুরীর সঞ্চালনে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এন এইচ এম আবু বকর ও চট্টগ্রাম সরকারি চারুকলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ রীতা দত্ত। স্বাগত বক্তব্য দেন শ্রীরামধ্বনির সম্পাদক নারায়ণ সাহা। অন্যদের মধ্যে বক্তব্য দেন নারায়ণ কৃষ্ণ গুপ্ত, দিলীপ কুমার ভট্টাচার্য্য, রতন কুমার ভট্টাচার্য্য, যোগেশ্বর চৌধুরী, সমীর পাল, অসীম কুমার শীল, অরূপ বিশ্বাস, বাদল চন্দ্র সিকদার, রতন কুমার সাহা, রঞ্জিন নাথ প্রমুখ। বিজ্ঞপ্তি।

মেয়রের সঙ্গে হোমিওপ্যাথিক চিকিৎসকদলের মতবিনিময়
সিটি মেয়র এম মন্জুর আলমের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী হোমিওপ্যাথিক চিকিৎসক দল চট্টগ্রাম মহানগরের নেতা–কর্মীরা ১১ জুলাই মতবিনিময় করেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চিকিৎসক দলের চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক এ কে এম ফজলুল হক সিদ্দিকী, সহসভাপতি মো. ছৈয়দ আলম, মো. মুজিবুল হক, জয়নাল আবেদীন, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত ইমরান, মালেকা বেগম, সাংগঠনিক সম্পাদক আহমেদুর রহমান, অর্থ সম্পাদক সরোয়ার উদ্দিন, দপ্তর সম্পাদক মুনির উদ্দিন, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক এনায়েত উল্লাহ ও মো. ইদ্রিস চৌধুরী, রিনা আক্তার, দিপা চৌধুরী প্রমুখ নেতা। বিজ্ঞপ্তি।