এএসপি আনিসুল হত্যার বিচার দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এএসপি আনিসুল করিম হত্যার বিচার দাবিতে মানববন্ধন করা হয়েছে। শনিবার দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে
আব্দুল মোমিন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণ রসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী এবং জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিম হত্যার বিচার দাবিতে মানববন্ধন করা হয়েছে। শনিবার দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সংগঠন ‘আমরা জাহাঙ্গীরনগর, মানিকগঞ্জ’-এর সদস্যরা মানববন্ধনের আয়োজন করেন।

সংগঠনটির আহ্বায়ক এস এম আসলাম রেজার সভাপতিত্বে বক্তৃতা করেন সদস্যসচিব মুজিবুর রহমান, সদস্য আজহারুল ইসলাম, গিরীন্দ্র কুমার রায়, জাফর ইকবাল ও মাহিদুল ইসলাম প্রমুখ। মানববন্ধনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শতাধিক প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আসলাম রেজা বলেন, এই হত্যাকাণ্ড অত্যন্ত ন্যক্কারজনক। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় তাঁরা একের পর এক কর্মসূচি চালিয়ে যাবেন।