একই দিনে ভাই ও মাকে হারালেন সাংসদ নিজাম হাজারী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড় ছেলের মৃত্যুর খবর পেয়ে মারা গেলেন ফেনী-২ (সদর) আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর মা দেল আফরোজা বেগম (৯০)।
পারিবারিক সূত্রে জানা গেছে, সাংসদ নিজাম উদ্দিন হাজারীর বড় ভাই জসিম উদ্দিন হাজারী (৫৮) আজ ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। পেশায় ব্যবসায়ী জসিম হাজারী ভাইদের মধ্যে সবার বড় ছিলেন। তিনি ঢাকায় বসবাস করতেন। গতকাল শনিবার রাতে হঠাৎ অসুস্থ হলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। ভোরে তিনি মারা যান।
বড় ছেলের লাশ ঢাকা থেকে ফেনী নেওয়ার সময় বৃদ্ধ মাকে খবরটি জানানো হয়। বড় ছেলের মৃত্যুর খবর সইতে না পেরে তিনিও মারা যান।