একঘরে করা সেই পরিবারটি মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর দুর্গাপুর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের পুরান তাহিরপুর গ্রামে একঘরে করে রাখা পরিবারটি এক বছর পর সমাজে ফিরেছে। গত রোববার পরিবারটিকে একঘরে অবস্থা থেকে মুক্তি দেওয়া হয়। 

পরিবারটি নিয়ে প্রথম আলোয় একাধিক সংবাদ প্রকাশিত হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ১৮ মার্চ সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসন, বিভিন্ন মানবাধিকার সংগঠন ও পুলিশ পরিবারটির পাশে এসে দাঁড়ায়। ২৪ মার্চ পুলিশ নির্যাতিত পরিবারটির কাছ থেকে মামলা গ্রহণ করে। মামলায় প্রতারণা, ধর্ষণ ও সন্তানের স্বীকৃতি না দেওয়া এবং মারধরের অভিযোগ আনা হয়। মামলা দায়েরের পরেই পুলিশ হায়দার আলী (৪৫) নামের একজনকে গ্রেপ্তার করে।

এদিকে পুলিশ মামলা গ্রহণ করলেও একঘরে অবস্থা থেকে পরিবারটির মুক্তি মিলছিল না। এ নিয়ে ২৫ মার্চ প্রথম আলোয় ‘দুর্গাপুরে একঘরে হওয়া পরিবারটির মুক্তি মেলেনি’ শিরোনামে আরেকটি সংবাদ প্রকাশিত হয়।