একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীতে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে গতকাল বুধবার আল ইসলাম (৩০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। তিনি শরীয়তপুরের নড়িয়া উপজেলার বাড়িয়াখালী গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, গতকাল দুপুর সোয়া ১২টার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকায় চম্পাকলি সিনেমা হলের সামনে যমুনার ট্যাংক লরি ও ইউনিলিভারের পণ্যবাহী ভ্যানগাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইউনিলিভারের পণ্যবাহী ভ্যানচালক আল ইসলাম নিহত হন। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় ট্যাংক লরির চালক সিরাজুল ইসলামকে (৫০) আটক করা হয়েছে।