একীভূত শিক্ষা বিষয়ে কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে জেন্ডার সচেতনতা ও একীভূত শিক্ষা প্রসারের লক্ষ্যে আয়োজিত কর্মশালায় মানসম্মত শিক্ষা প্রদানের ওপর গুরুত্ব আরোপ করেছেন বক্তারা। গতকাল মঙ্গলবার ফেনীর শিক্ষক প্রশিক্ষণ কলেজ (বিএড কলেজ) মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ খালেদা আক্তার খানমের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন টিচিং কোয়ালিটি ইমপ্রুভমেন্ট-২ (টিকিউআই) প্রকল্পের পরিচালক ও অতিরিক্ত সচিব বনমালী ভৌমিক। সহকারী প্রকল্প পরিচালক রেহানা খাতুনের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এহসানুল পারভেজ, জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) জানে আলম।