এবার বাগেরহাটে লাঠি বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে বাগেরহাটে সাধারণ মানুষের মধ্যে বাঁশের লাঠি বিতরণ করেছে জেলা পুলিশ। সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদ চত্বরে গতকাল বুধবার বিকেলে আয়োজিত এক সমাবেশে এ লাঠি বিতরণ করা হয়।
পুলিশ কর্মকর্তারা বলেন, লাঠি ঐক্যের প্রতীক। আক্রমণের জন্য নয়, আত্মরক্ষার জন্যই সাধারণ মানুষের হাতে লাঠি তুলে দেওয়া হচ্ছে।